রাহেবুল ইসলাম টিটুল লালমনিরহাট ।।
লালমনিরহাটের কালীগঞ্জে স্বাস্থ্য বিধি
মেনে শতাধিক অসহায় দুস্থ শীতার্তোদের মাঝে লিফলেট, মাস্ক সাবান ও শীতবস্ত্র বিতারণ করা হয়েছে।
বুধবার সকালে তুষভান্ডার ইউনিয়নের মুনসীর বাজার এলাকায় তিস্তা পাড়ে ইয়াস পরিবেশ ও মানবাধিকার বিষয়ক আইন সহায়তা সংস্থার আয়োজন এই শীতবস্ত্র বিতারণ করা হয়।
রাহেবুল ইসলাম টিটুলের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ইয়াস সংস্থার পরিচালক আরিফুজ্জামান আরিফ, উপজেলা ইনচার্জ ইমরান হক,আখিরুজ্জামান, ও ফিল্ড অফিসার সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
শীতবস্ত্র বিতারণকালে ইয়াস সংস্থা লালমনিরহাট জেলা পরিচালক আরিফুজ্জামান আরিফ উপস্থিত সবাইকে স্বাস্থ্য বিধি মেনে চলার উপর সবার প্রতি আহবান জানান।।
তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। সংবাদ টি শুধু মাত্র অনলাইন ভার্সনের জন্য প্রযোজ্য ....
Copyright © 2026 লালমনিরহাট অনলাইন নিউজ. All rights reserved.