রাহেবুল ইসলাম টিটুল (লালমনিরহাট.....
নিজ ইউনিয়নসহ হাট-বাজারে জমে থাকা ড্রেনের ময়লা ও আশপাশের বিভিন্ন আর্বজনা পরিস্কার করতে মাঠে নেমেছেন লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার মদাতীর নব-নির্বাচিত চেয়ারম্যান জাহাঙ্গীর আলম বিপ্লব। এই অভিযানে গ্রামবাসীরা খুশি হয়েছেন।
শনিবার (২২ জানুয়ারি) বিকেলে উপজেলার মদাতী ইউনিয়নের চামটারহাট বাজার থেকে সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত ঝাড়ু ও বেলচা নিয়ে রাস্তা, রাস্তার পাশের পানিনিষ্কাশনের নালা, ফুটপাতে পড়ে থাকা আবর্জনা পরিষ্কার করেন। 
এসময় মজিববর্ষের অঙ্গীকার, মদাতী করবো পরিস্কার —এ স্লোগান সামনে রেখে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান কার্যক্রম উদ্ভোধন করেন স্থানীয় সরকার মন্ত্রনালয়ের উপ পরিচালক (ডিডিএলজি) রফিকুল ইসলাম।
এসময় সাথে ছিলেন, পাটিকাপাড়ার চেয়ারম্যান মুজিবুল আলম সাহাদাৎ। এছাড়াও সৌন্দর্য বর্ধন ও পরিবেশ রক্ষায় সড়কের দু’পাশে বৃক্ষ রোপন করা হয়। পরে হাট-বাজারের ব্যাবসায়ীদের উচ্ছিষ্ট খাবার, গ্লাস, কাপ, বোতল, প্লাস্টিক ও কাগজের ঠোঙাসহ অনেক কিছু যেন রাস্তা ও নালায় যাতে ময়লা ফেলা না হয়, সে জন্য সবার প্রতি আহ্বান জানান নব-নির্বাচিত চেয়ারম্যান।
পরিষ্কার-পরিচ্ছন্নতার কাজ পরিদর্শন করে স্থানীয় সরকার মন্ত্রনালয়ের উপ পরিচালক (ডিডিএলজি) রফিকুল ইসলাম বলেন, শহরকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে। এছাড়াও গ্রামে এখন ডেঙ্গুর প্রাদুর্ভাব দেখা দিয়েছে। মদাতী ইউনিয়নে সর্বত্র পরিষ্কার, পরিচ্ছন্ন করার উদ্যোগ নেওয়ার জন্য চেয়ারম্যানকে ধন্যবান জানাই জেলা প্রশাসনের পক্ষ থেকে। এজন্য শুধু প্রশাসন নয়, সকলকে এগিয়ে আসতে হবে।
চেয়ারম্যান জাহাঙ্গীর আলম বিপ্লব বলেন, বৃষ্টির সময় আসলে রাস্তাঘাট ও বাড়ির আশপাশে জলাবদ্ধতা সৃষ্টি হওয়াসহ পুরো এলাকায় দুর্গন্ধ ছড়িয়ে পড়ে। এতে চরম দুর্ভোগে পড়েন এলাকাবাসী। বৃষ্টির আগে এ অভিযান করা হচ্ছে। ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে বলেও তিনি জানান।
তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। সংবাদ টি শুধু মাত্র অনলাইন ভার্সনের জন্য প্রযোজ্য ....
Copyright © 2026 লালমনিরহাট অনলাইন নিউজ. All rights reserved.