রাহেবুল ইসলাম টিটুল লালমনিরহাট।।।
লালমনিরহাটের আদিতমারী উপজেলা আওয়ামী লীগের সভাপতি শওকত আলীর মৃত্যুতে সমাজকল্যাণমন্ত্রী নুরুজ্জামান আহমেদ এম পি গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন।
আজ এক শোকবার্তায় সমাজকল্যাণমন্ত্রী বলেন, মরহুম শওকত আলী একজন নিবেদিতপ্রাণ নেতা হিসেবে আদিতমারী উপজেলা আওয়ামীলীগের নেতৃত্ব দিয়েছেন। তার প্রয়াণে আদিতমারী উপজেলা একজন রাজনৈতিক অভিভাবক হারালো।
মন্ত্রী মরহুমের রুহের মাগফেরাত কামনা করেন এবং তাঁর শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।
উল্লেখ্য, শওকত আলী রোববার (১১ জুলাই) ভোরে রংপুর মেডিক্যাল কলেজ (রমেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।(ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল প্রায় ৫৫ বছর।
মৃত্যুকালে তিনি তিন সন্তান ও স্ত্রীসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। সংবাদ টি শুধু মাত্র অনলাইন ভার্সনের জন্য প্রযোজ্য ....
Copyright © 2026 লালমনিরহাট অনলাইন নিউজ. All rights reserved.