রাহেবুল ইসলাম টিটুল লালমনিরহাট...
কর্মচারী ঐক্য পরিষদের বাবুল বলেন, বিদ্যুৎতের কাজ করতে গিয়ে হাত হারালাম তবুও চাকুরী স্থায়ীকরণ হলো না ‘মিটার রিডিং ও বিল পৌঁছানোর জন্য যে পরিমাণ টাকা কর্মচারীদের দেওয়া হয়, তা খুবই নগণ্য।
চাকরি স্থায়ীকরণ হবে—এ আশায় ১৫ বছর ধরে আমরা পরিশ্রম করে যাচ্ছি। আমাদের মৌখিকভাবে নিয়োগ দেওয়া হয়েছে।
কোনো কাগজপত্রও দেওয়া হয়নি। চাকরির বয়সও শেষ হয়ে গেছে। এখন নতুন কোনো চাকরিতে যোগদানের উপায়ও নেই।
চাকরি স্থায়ীকরণের দাবিতে বহুবার পিডিবি,নর্দার্ন ইলেক্ট্রিসিটি সাপ্লাই (নেসকো) লিমিটেডের সহ ঊর্ধ্বতন কর্মকর্তাদের কাছে আবেদন করেছি। কিন্তু কর্মকর্তারা একাধিকবার আশ্বাস দিলেও বাস্তবায়ন হয়নি।
লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলায় নর্দান ইলেক্ট্রিসিটি সাপ্লাই কোম্পানি (নেসকো) পিচরেট মিটার পাঠক ও বিদ্যুৎ বিল বিতরণকারী কর্মচারীরা চাকরি স্থায়ী করার দাবিতে কর্মবিরতি পালন করেছেন।
সোমবার, ২৫ জানুয়ারি সকালে পিচরেট কর্মচারী ঐক্য পরিষদের আয়োজনে চাকরী স্থায়িকরণ ও এমডির দেয়া প্রতিশ্রুতি বাস্তবায়নের দাবিতে এ কর্মসূচির শুরু করেন তারা। এতে সভাপতি এরশাদুল হকের নেত্রীত্বে নেসকো অফিসের সামনে বসে আন্দোলনের ডাক দেন কর্মচারীরা। এতে বক্তব্য রাখেন, সভাপতি এরশাদুল হক, সদস্য শাহিনুর আলম খোকন, মনিরুল ইসলাম
বালুল আকতার, ইউসুফ আলী, শ্রা নির্রমল কুমার রায়,মুকুল,প্রমুখ।
পিচরেট কর্মচারীরা জানান, দীর্ঘদিন থেকে এ পেশার সাথে জড়িত অথচ আমাদের চাকুরী থেকে বাদ দেয়ার চেষ্টা করছেন। এ নিয়ে আন্দোলন করলে নর্দার্ন ইলেক্ট্রিসিটি সাপ্লাই (নেসকো) লিমিটেডের এমডি আশ্বাস দেন। কিন্তু সেটি আজও বাস্তবায়ন করেন নি। ফলে আমরা সবাই দু’চিন্তার মধ্যে রয়েছি। চাকুরী স্থায়ীর দাবি না মানলে কঠোর আন্দোলনের ঘোষনা দিবেন বলে পিচরেট কর্মচারী জানান।
তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। সংবাদ টি শুধু মাত্র অনলাইন ভার্সনের জন্য প্রযোজ্য ....
Copyright © 2026 লালমনিরহাট অনলাইন নিউজ. All rights reserved.