রাহেবুল ইসলাম টিটুল | লালমনিরহাট |
সমাজকল্যাণ মন্ত্রী নুরুজ্জামান আহমেদ বলেছেন, এক শ্রেনীর মানুষ ধর্মকে হাতিয়ার বানিয়ে ধর্মকে বিভ্রান্ত করার পায় তারা করছে জামাত বিএনপির কিছু সংখ্যক মানুষ ধর্মের নামে ওয়াজ মাহফিল করে রাজনীতি কে কুলোসিত করার জন্য পায় তারা করছে এবং মানুষ বিপদে ফেলছে চেষ্টা চালিয়ে যাচ্ছে ।
মন্ত্রী বলেন, বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা কাজ করে মানুষকে খুশি করেন। তিনি আজ দেশের ১৭ কোটি মানুষের আস্থার প্রতীক। তাই কুচক্রি মহলের বিষয়ে আওয়ামী লীগের সর্বস্তরের নেতাকর্মী ও জনসাধারণকে সজাগ থাকতে হবে।
ভিডিও দেখতে নিচের লিংকে ক্লিক করুন
https://www.youtube.com/watch?v=NZrliZJj-9A&feature=share

শনিবার দুপুরে লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার ভোটমারীতে বন্যা প্রবণ ও নদী ভাঙ্গন এলাকায় বন্যা আশ্রয়কেন্দ্র নির্মাণ (৩য় পর্যায়) দুর্যোগ ব্যবস্থাপনা প্রকল্পের আওতায় প্রায় ৩ কুটি টাকা বেয়ে ভোটমারী এস,সি উচ্চ বিদ্যালয়ে আশ্রয়কেন্দ্রর ভিত্তি প্রস্তর স্থাপন কালে
ভার্চুয়াল অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।
সমাজকল্যাণমন্ত্রী নুরুজ্জামান আহম্মেদ আরো বলেন, প্রধানমন্ত্রী যা বলেন, তাই করেন। আর এ কারণেই দেশবাসী তাকে হৃদয় দিয়ে ভালোবাসে। তার মঙ্গল কামনায় দেশবাসী প্রার্থনা করে। শেখ হাসিনার জন্যই দেশের মানুষ আমাদেরও ভালোবাসে। তাই আগামী দিনেও শেখ হাসিনাকে ক্ষমতায় রাখতে সবাইকে এক হয়ে কাজ করতে হবে। 
আশ্রয়কেন্দ্রর ভিত্তি প্রস্তর স্থাপন কালে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, বিশেষ অতিথি, রবিউল হাসান, উপজেলা নির্বাহী অফিসার কালীগঞ্জ, কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আরজু সাজ্জাদ, সেলিম মেহেদী,সভাপতি ভোটমারী এস.সি উচ্চ বিদ্যালয়,কালীগঞ্জ, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পি,আই,ও) ফেরদৌস আহমেদ, নুর ইসলাম ভোটমারী এস সি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক, আহদুল হোসেন চৌধুরী,১ নং ভোটমারী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান,প্রেসক্লাব সভাপতি আমিরুল ইসলাম হেলাল, মনিরুজ্জামান কাঞ্চান,সহ উপজেলা আওয়ামী লীগের নেতারা।

বাস্তবায়ন প্রতিষ্টান, মেসার্স আবু তালেফ মিলু,কালীগঞ্জ লালমনিরহাট।।
তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। সংবাদ টি শুধু মাত্র অনলাইন ভার্সনের জন্য প্রযোজ্য ....
Copyright © 2026 লালমনিরহাট অনলাইন নিউজ. All rights reserved.