রাহেবুল ইসলাম টিটুল লালমনিরহাট।।
সারা বাংলাদেশ সহ তার,নির্বাচনী এলাকা ( কালীগঞ্জ-আদিতমারী) সকল মুসলমানদের ঈদ শুভেচ্ছা জানিয়েছেন সমাজকল্যাণ মন্ত্রী নুরুজ্জামান আহমেদ। দীর্ঘ এক মাস সিয়াম সাধনার পর সৃষ্টিকর্তার প্রতি প্রার্থনা ও আরাধনা তাদেরকে করোনা ভাইরাস সংকট থেকে উত্তরণে শক্তি জোগাবে বলে মনে করেন তিনি।
সমাজকল্যাণ মন্ত্রী আরো বলেন ‘গত কয়েকটা মাস ধরে আমরা করোনাভাইরাসের বিরুদ্ধে লড়েছি। এই অনভিপ্রেত সময়ের মধ্য দিয়ে যেতে সহযোগিতা পেতে আমরা আমাদের বিশ্বাস, পরিবার ও সুহৃদদের ওপর নির্ভর করেছি।’
ঈদ বার্তায় আরও বলেন, ‘বর্তমান কঠিন সময়ে পরিস্থিতিতে যে কোনো সময়ের চেয়ে মানুষের শান্তিটা বেশি চাওয়া, যা ধর্ম চর্চার মাধ্যমে পাওয়া যায়। ‘সবাইকে ঈদুল ফিতরের শুভেচ্ছা।’সারা দেশ সহ কালীগঞ্জ আদিমারী উপজেলার সকলকেই জানাই পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা।“ঈদ মোবারক”
তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। সংবাদ টি শুধু মাত্র অনলাইন ভার্সনের জন্য প্রযোজ্য ....
Copyright © 2026 লালমনিরহাট অনলাইন নিউজ. All rights reserved.