একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে লাঙল প্রতীকের প্রচারণা চালাতে জামালপুর যাচ্ছেন জাতীয় পার্টির চেয়ারম্যান ও সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদ। আজ শনিবার বিকেলে জামালপুর-২ (ইসলামপুর) আসন সফরে যাচ্ছেন তিনি।
বিকেলে ইসলামপুর উপজেলার গুঠাইল উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলা জাতীয় পার্টি আয়োজিত এক জনসভায় ভাষণ দিবেন জাতীয় পার্টির চেয়ারম্যান। ভাষণে আগামী নির্বাচন নিয়ে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা দিবেন বলে আশা করছেন স্থানীয় নেতাকর্মীরা।
এদিকে এরশাদের আগমনকে কেন্দ্র করে জাতীয় পার্টির নেতাকর্মীদের মধ্যে প্রাণচাঞ্চল্য দেখা গেছে। এ উপলক্ষে সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে বলেও জানিয়েছে নেতাকর্মীরা।
তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। সংবাদ টি শুধু মাত্র অনলাইন ভার্সনের জন্য প্রযোজ্য ....
Copyright © 2026 লালমনিরহাট অনলাইন নিউজ. All rights reserved.